Sunday, February 5, 2017

তথ্যপ্রযুক্তির মামলা : সানির বিরুদ্ধে প্রতিবেদন ৭ মার্চ

তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ মার্চ দি দিন ধার্য করেছেন আদালত।আজ রোববার ঢাকার মহানগর হাকিম লস্কর সোহেল রানা প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন। ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল।
কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহহিয়া খান তদন্ত প্রতিবেদন দাখিল না করায় সময়ের আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম লস্কর সোহেল রানা প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন। সানি বর্তমানে এ মামলায় কারাগারে আটক রয়েছেন। আগামী ১৫ ফ্রেব্রুয়ারি বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে সানির জামিন শুনানির জন্য দিন ধার্য আছে। এদিকে সানির বিরুদ্ধে মামলার বাদী নাসরিন সুলতানা আরো দুটি মামলা করেন।

No comments:

Post a Comment