পাকিস্তানের
উত্তর-পশ্চিমাঞ্চলের চিত্রল জেলায় রোববার সকালে বরফ ধসে কমপক্ষে ১৪ জন
মারা গেছেন। নিহতদের ছয়জন নারী, ছয় শিশু ও দু'জন পুরুষ। দেশটির কর্মকর্তারা
একথা জানিয়েছেন।
উদ্ধার অভিযানে অংশ নেয়া দলের প্রধান চিত্রল স্কাউটস
কমান্ড্যান্ট কর্ণেল নিজামুদ্দিন শাহ্ বলেন, বৃহৎ বরফখণ্ডের ২৫টি বাড়িঘর
চাপা পড়েছে। এদের মধ্যে পাঁচটি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
নিজামুদ্দিন আরো বলেন, ধ্বংসস্তুপের মধ্যে কতজন আটকা পড়েছে এখনো তা জানা
যায়নি।

No comments:
Post a Comment