Saturday, February 4, 2017

চট্টগ্রামে 'জঙ্গি' সন্দেহে ২৪ জন আটক

চট্টগ্রামের পাহাড়তলী থানার মৌসুমী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে 'জঙ্গি' সন্দেহে ২৪ জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত ১০টা থেকে ১১টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. কামারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, 'ইসলামী সমাজ'র ব্যানারে তারা আবাসিক এলাকার একটি বাসায় গোপন বৈঠক করছিল। পুলিশের ধারণা তারা জঙ্গি হতে পারে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

No comments:

Post a Comment