জেলা
সড়ক পরিবহন ইউনিয়নের ডাকে মাদারীপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।
ধর্মঘটের সমর্থনে সোমবার ভোর ৬টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে
বিক্ষোভকারীরা। সদর উপজেলার মস্তফাপুর ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সড়কে
অবস্থান নিয়ে পরিবহন শ্রমিকরা টায়ার জ্বালিয়ে ও রড ফেলে বিক্ষোভ করেন।
ধর্মঘটের কারণে বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের সঙ্গে বন্ধ রয়েছে
সড়ক পথে সব ধরনের যোগাযোগ। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
মাদারীপুর থেকে ঢাকাগামী যাত্রী ওবায়দুর রহমান বলেন, ‘ভোরে বাসস্ট্যান্ডে
এসে শুনি ধর্মঘট চলছে। জরুরি কাজে ঢাকা যেতে হবে। কিন্তু সড়কে টায়ার
জ্বালিয়ে শ্রমিকরা যে আতংক সৃষ্টি করেছে। এতে আমাকে বাধ্য হয়েই বাসায় ফিরতে
হচ্ছে।’ মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ফাইজুল শরীফ
বলেন, ‘চুয়াডাঙ্গার চালককে যাবজ্জীবন সাজা দেয়ার প্রতিবাদে জেলা সড়ক
পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বানে এ ধর্মঘট পালিত হচ্ছে।'

No comments:
Post a Comment