Monday, February 27, 2017

নির্বাচনী সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

সিলেটের ওসমানীনগরে নির্বাচনী সংঘর্ষে সুহেল মিয়া (৩৫) নামে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার রাত সোয়া ১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সুহেল উপজেলার দক্ষিণ কালনীচর গ্রামের মাহমুদ মিয়ার ছেলে। এর আগে একই সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে সাইফুল ইসলাম নামে একজন নিহত হয়। ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী জানান, ওসমানীনগর উপজেলার প্রথম নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জগলু চৌধুরীর পক্ষে কাজ করাকে কেন্দ্র করে রোববার হাতানিপাড়ায় দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে সাইফুল ইসলাম মারা যান। এসময় আহত হয় অন্তত অর্ধশত। আহতদের মধ্যে আশংকাজনক সুহেল মিয়া চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা গেলেন।

No comments:

Post a Comment