Saturday, February 25, 2017

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

পৃথক সড়ক দুর্ঘটনায় কক্সবাজারে পাঁচজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সকালে কক্সবাজার সদর ও চকরিয়া উপজেলায় এ দুটি দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। চকরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল হাশেম জানান, চকরিয়ার হারবাং দয়াল এলাকায় সকাল ৯টার দিকে মাইক্রোবাস দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন মারা যান।
অপরদিকে কক্সবাজার সদর উপজেলায় মারা যান আরও একজন। চিরিঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, সকাল ৭টার দিকে কক্সবাজার সদর উপজেলার রশিদনগরে এলাকায় পিকআপ দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

No comments:

Post a Comment