Monday, February 20, 2017

শাহজালালে ১২টি স্বর্ণের বার প্রসব করলেন যাত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার সকালে দুবাই থেকে আসা বিজি ০৪৮ ফ্লাইটের এক যাত্রী মলদ্বারে বিশেষ কৌশলে এসব সোনা বহন করে নিয়ে আসে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, রাসেল খান (৩২) নামের এই যাত্রীর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তার পিতার নাম আশরাফ খান। বিজি ০৪৮ ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। চট্টগ্রাম থেকে ফ্লাইটটিতে সে ডোমেস্টিক যাত্রী হিসেবে ওঠেন। মইনুল খান জানান, বিমানবন্দরে রাসেলকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদ সে জানায় টাকার বিনিময়ে পুর্বপরিকল্পনা অনুযায়ী চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে এই স্বর্ণ তিনি বিমানে আরোহণের পরে ১১বি সিট থেকে সংগ্রহ করেন । দুবাই থেকে আগত কোনো যাত্রী এই স্বর্ণ ওই সিটে রেখে যান। এরপর স্বর্ণের বারগুলো বিশেষ কৌশলে মলদ্বারে প্রবেশ করান। তিনি জানান, রাসেল প্রথমে স্বীকার না করার এক পর্যায়ে তলপেট কেটে স্বর্ণ বের করে আনার কথা বললে স্বর্ণের কথা স্বীকার করে।এটি তার প্রথম স্বর্ণবহন বলে জানায় সে। পরে তাকে লুঙ্গি ও ঝুড়ি দেয়া হয়। তিনি টয়লেটে গিয়ে ১২টি স্বর্ণের বার প্রসব করেন। এই স্বর্ণ দুটো করে ছয়টা পোটলায় রেক্টামে লুকানো ছিল। দশ তোলা করে প্রতিটি বারে মোট ১.৩৯ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। আটক স্বর্ণের মূল্য ৬৫ লক্ষ টাকা।

No comments:

Post a Comment