Monday, February 20, 2017

সুরঞ্জিতের আসনে উপ-নির্বাচন ৩০ মার্চ

র্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূণ্য হওয়া সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচন আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনও একই দিন ঠিক করেছে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা এ দুই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেলে সুনামগঞ্জ-২ আসন শূন্য হয়। সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ মার্চ পর্যন্ত।
মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ৫-৬ মার্চ। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ। কুমিল্লা সিটি কর্পোরেশন মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ মার্চ পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ৫-৬ মার্চ। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। নতুন নির্বাচন কমিশন গঠন করার পর আজই (রোববার) কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

No comments:

Post a Comment