কোটি
টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ তিনজনকে
গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। গ্রেপ্তাররা হলেন- জাতীয়
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার এ এইচ এম তাওহিদুজ্জামান,
সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মোফাজ্জেল হোসাইন।
সোমবার ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে
কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টচার্য্য জানান।প্রণব জানান,
২০১২ সালে এক ব্যক্তির দায়ের করা একটি দুর্নীতি মামলায় তাদের গ্রেপ্তার
করা হয়। ওই মামলায় অভিযোগ করা হয়েছে, সরকারের নিষেধাজ্ঞার পরও জাতীয়
বিশ্ববিদ্যালয়ে ‘গণনিয়োগ’ পাওয়া কর্মচারীদের অবৈধভাবে সিলেকশন গ্রেড দিয়ে
আসামিরা পরস্পর যোগসাজশে সরকারের এক কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাত
করেন।

No comments:
Post a Comment