বেনাপোল
দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে এক কেজি ৮শ গ্রাম(১৪)পিস স্বর্ন সহ
বজলুর রহমান নামে এক সোনা চোরা কারবারীকে আটক করেছে বিজিবি। আটক বজলুর
রহমান বেনাপোল বড়আচড়া গ্রামের নেসার আলীর ছেলে।
২১বিজিবি ব্যটালিয়নের
অধিনায়ক লে: কর্নেল আরিফুর রহমান জানান,রবিবার রাত সাড়ে ৯ টার দিকে বেনাপোল
থেকে দৌলতপুর সীমান্ত দিয়ে একটি স্বর্নের চালান ভারতে পাচার হয়ে যাচ্ছে
জানতে পেরে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বজলৃুর রহমানকে
আটক করে। পরে তার শরীরে বাধা অবস্থায় ১৪ পিস স্বর্ন জব্দ করা হয়। যার ওজন ১
কেজি ৮শ গ্রাম। আটক বজলৃুর রহমানকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

No comments:
Post a Comment