Monday, February 27, 2017

শততম টেস্ট নিয়ে রোমাঞ্চিত মুশফিক

শ্রীলঙ্কা সফরের দুটি টেস্টের মধ্যে পি সারায় দ্বিতীয় টেস্টটি হবে টাইগারদের শততম টেস্ট। আর এ টেস্ট ম্যাচ নিয়ে দারুণ রোমাঞ্চিত বাংলাদশ দলের অধিনায়ক। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে ২০০০ সালে বাংলাদেশের অভিষেকের পর ধীরে ধীরে শততম টেস্টের দ্বারপ্রান্তে পৌঁছেছে বাংলাদেশ। সর্বশেষ ভারতের মাটিতে ঐতিহাসিক হায়দরাবাদ টেস্টে ৯৮ টেস্ট খেলে ফেলেছে টাইগার দল। ঐতিহাসিক শততম টেস্ট নিয়ে মুশফিক বলেছেন, ‘এটা তো অবশ্যই রোমাঞ্চিত হওয়ার ব্যাপার। এটা একটা মাইলফলক। এই টেস্টকে সামনে রেখে আমরা এমন কিছু যেন করতে পারি, যা আমাদের দেশের জন্য সম্মান বয়ে আনবে। আমরা সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’
শ্রীলঙ্কায় শুধু টেস্ট নয়, ওয়ানডে এবং টি২০ সিরিজও জিততে চান মুশফিক, ‘আমরা যদি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট, ওয়ানডে এবং টি২০ তে সিরিজ জিততে পারি, তাহলে আমাদের রেটিং পয়েন্ট বাড়বে। আর যেটা বলা হচ্ছে- শততম টেস্ট; এটা শুধু আমার জন্য নয় বরং অবশ্যই পুরো বাংলাদেশের জন্য এটা একটা বড় মাইলফলক, আমাদের জাতির জন্যই একটা বড় উপলক্ষ।’ উল্লেখ্য, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে গলে ৭-১১ মার্চ স্বাগতিক আর দ্বিতীয় টেস্টটি হবে ১৫-১৯ মার্চ পিসারা ওভালে। শুরুতে অবশ্য দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে তারা। ঘরের মাঠে ইংল্যান্ডকে টেস্ট হারানো। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরমেটে হোয়াইট ওয়াশ হলেও ভারতের বিপক্ষে টেস্টে পাঁচদিন লড়াই করার আত্মবিশ্বাসী নিয়েই শ্রীলঙ্কায় লড়বে বাংলাদেশ। এদিকে, ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর বাংলাদেশ টেস্ট খেলেছে ৯৮টি। এর মধ্যে জয় মাত্র ৮টিতে আর ড্র ১৫টিতে।

No comments:

Post a Comment