Sunday, February 5, 2017

সিরিজ জিতল নিউজিল্যান্ড

চ্যাপেল-হ্যাডলি ট্রফি জিতে নিলো নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিলো কিউইরা। ২৪ রানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। সকালে টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড।
রস টেইলরের দুর্দান্ত শতকে ২৮১ রান করে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন মিচেল স্টার্ক ও ফকনার। ২৮২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ট্রেন্ট বোল্টের দুর্ধর্ষ বোলিংয়ে কুপোকাত হয় অসিরা। ২৫৭ রানেই গুটিয়ে যায় তারা। ছয়টি উইকেট শিকার করেন বোল্ট। এর সুবাদে ম্যান অব দ্য ম্যাচ হন এই পেসার।

No comments:

Post a Comment