Sunday, February 5, 2017

মধ্যাহ্নের বিরতির আগে সাজঘরে সৌম্য

দুর্দান্ত অর্ধশত করে সাজঘরে ফিরলেন সৌম্য সরকার। ৭৩ বলে ৫২ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। এর পর বিদায় নেন শাহবাজ নাদিমের বলে। সৌম্যের অর্ধশতে বেশিরভাগ রানই এসেছে বাউন্ডারি ও ছক্কা থেকে। তিনি বাউন্ডারি হাকিয়েছেন নয়টি, রান এসেছে ৩৬।
আর ছক্কা হাকিয়েছেন একটি। ফলে সৌম্যের অর্ধশতে ৪২ রানই এসেছে চার-ছক্কা থেকে। মধ্যাহ্নের বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৯২ রান। ক্রিজে এসেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। জুটি বেধেছেন মাহমুদুল্লাহর (১১) সাথে। এই জুটিই পারে বাংলাদেশের সংগ্রহ বাড়িয়ে দিতে। বাংলাদেশ সময় সকাল ১০টায় হায়দ্রাবাদের জিমখানা মাঠে বাংলাদেশ ও ভারত 'এ' দলের ম্যাচটি শুরু হয়। এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
বাংলাদেশ স্কোয়াড : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিষ রায়, শফিউল ইসলাম ও তাইজুল ইসলাম।
ভারত ‘এ’ দল : অভিনব মুকুন্দ (অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), প্রিয়াঙ্ক কিরিত পাঞ্চাল, শ্রেয়াষ আইয়ার, ইশাঙ্ক জাগগি, শাহবাজ নাদিম, জয়ন্ত যাদব, ঋষভ পান্থ, বিজয় শংকর, হার্দিক পান্ডে, কুলদীপ যাদব, অঙ্কিত চৌধুরী, সিভি মিলিন্দ ও নিতিন সাইনি।

No comments:

Post a Comment