যুক্তরাষ্ট্রের
অরেগন প্রদেশে এক নারীর কানের ছিদ্রে আটকে গিয়েছিল তার পোষা অজগর সাপ।
অ্যাশলে গ্লো নামের ওই নারী হাসপাতালে বসেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি
পোস্ট করেন। এরপর সেটি ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, অ্যাশলের কানের ছিদ্রে
ঝুলছে একটা ছোট অজগর সাপ। এই ছবি ফেসবুকে পোস্ট করে অ্যাশলে লিখেছেন, শখের
বশে বাড়িতে অজগর সাপটি পুষেছিলাম। সাপটিকে অ্যাশলে বার্ট বলে ডাকতেন।
একদিন তিনি অজগরটিকে গলায় পেঁচিয়ে সেলফি তুলবে।
কিন্তু গলার কাছে নিতেই
অ্যাশলের কানের ছিদ্র যেটাতে কানের দুল পরা হয়, তার ভেতরে মাথা ঢুকিয়ে
দেয়। এরপর কানের লতার ওই ছিদ্রের ভেতর দিয়ে নিজের শরীরের অর্ধেক পর্যন্ত
গিয়ে মোটা পেটের কারণে আটকে যায় সাপটি। অনেকবার টানাটানি করেও অজগরটিকে
করতে ব্যর্থ হন অ্যাশলে। তিনি লিখেছেন, 'এটা এত দ্রুত ঘটল, আমি কিছু বুঝার
আগেই...। অজগরের জন্য খারাপ লাগছিল।' অজগর কানে থাকা অবস্থাতেই অ্যাশলে
হাসপাতালে যান। অপারেশন করে মুক্ত করা হয় অজগরকে। অ্যাশলে আরও লেখেন,
'ডাক্তাররা আমার কান অবশ করে অজগরটিকে বের করেন। আমার কানও কাটা পড়েনি।
ধন্যবাদ ঈশ্বর।'
সূত্র: বিবিসি বাংলা
সূত্র: বিবিসি বাংলা

No comments:
Post a Comment