হায়দরাবাদ
টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হতেই উইকেটের হারালো বাংলাদেশ। তৃতীয় দিন
প্রাণবন্ত ব্যাটিং জুটি অধিনায়ক মুশফিকুর রহীম ও মেহেদী হাসান মিরাজ আজ আর
স্থায়ী হলেন না। ভুবনেশ্বর কুমারের বলে সাজঘরে ফিরলেন মিরাজ। কোনো রান না
করেই ফিরলেন তিনি।
ক্রিজে এসেছেন তাইজুল ইসলাম। অভিজ্ঞ মুশফিকের সাথে জুটি
বেধেছেন। তৃতীয় দিনের ৩২২ রান নিয়ে সকালে মাঠে নেমেছে বাংলাদেশ।
স্বাগতিকদের চেয়ে ৩৬৫ রানে পিছিয়ে আছে সফরকারীরা। ফলো-অন এড়াতে এখনো আরো
১৬৫ রান করতে হবে বাংলাদেশকে। সম্ভব আর অসম্ভবের দোলাচলে রয়েছে এখন
বাংলাদেশ।

No comments:
Post a Comment