Wednesday, February 15, 2017

নাসির জামশেদ গ্রেফতার

স্পট ফিক্সিংয়ের দায়ে গ্রেফতার করা হয়েছে পাকিস্তানের ক্রিকেটার নাসির জামশেদকে। মঙ্গলবার ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম অ্যাজেন্সি তাকে গ্রেফতারের খবর জানায়। এর আগের দিন সোমবারই জামশেদসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তবে তাদের সনাক্ত করার কথা তখন অস্বীকার করা হয়। এদিকে পাকিস্তানের জিও টিভি পাকিস্তান ক্রিকেট বোর্ড- পিসিবি ও আইসিসি'র বরাত দিয়ে জানায়, ব্রিটেনে আটককৃত তিনজনের একজন পাকিস্তানের ব্যাটসম্যান নাসির জামশেদ। বাকি একজনের নাম ইউসুফ, তিনি পাকিস্তান সুপার লিগে ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত।
এছাড়া ব্রিটিশ ওই সংস্থা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় দুর্নীতি সংস্থার (এনসিএ) কর্মকর্তারা আন্তর্জাতিক ক্রিকেটে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে দু'জনকে গ্রেফতার করেছে। সংস্থাটি আরো জানায়, চলমান তদন্তে তারা পিসিবি ও আইসিসির দুর্নীতি দমন ইউনিটের সাথে কাজ একযোগে করছেন। এর আগে স্পট ফিক্সিংয়ে জড়িত সন্দেহে পাকিস্তানের দুই ক্রিকেটার শারজিল খান ও খালেদ লতিফকে নিষিদ্ধ করে পিসিবি। সূত্র : ক্রিকইনফো ও হিন্দুস্তান টাইমস

No comments:

Post a Comment