Wednesday, February 15, 2017

শ্রীলঙ্কা সফর : বাংলাদেশ দল ঘোষণা ২১ ফেব্রুয়ারি

বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের খসড়া সূচি প্রকাশিত হলেও এখনো অনুমোদন মেলেনি চূড়ান্ত সফরসূচির। খসড়া সূচি অনুযায়ী টেস্ট দিয়ে দুই দলের মধ্যকার সফর শুরু হওয়ার কথা থাকলেও গুঞ্জন উঠেছে একদিনের আন্তর্জাতিক ম্যাচ দিয়ে স্বাগতিকদের বিপক্ষে আসন্ন সফর শুরু করবে টাইগাররা! সফরসূচি নিয়ে আপাতত শঙ্কা থাকলেও, বসে নেই জাতীয় দলের নির্বাচকরা। শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের সেরা দল ঘোষণা করার কাজে ইতোমধ্যে নেমে পড়েছেন তারা। এ ব্যাপারে বুধবার এক বৈঠকে বসতে যাচ্ছেন নির্বাচক কমিটির সদস্যরা বলে খবর পাওয়া গেছে। এ প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু একটি অনলাইন পত্রিকাকে জানান, ‘আমি শুনেছি সফরসূচি রদবদল হতে পারে। তবে আমরা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাইনি।
তাই আমি আগের মতো টেস্ট প্রথমে ধরেই দল নির্বাচনের কথা ভাবছি। প্রধান নির্বাচক জানিয়ে দিয়েছেন, যেহেতু দুই ম্যাচের টেস্ট এবং একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ ছিল আগে, তাই আমি প্রথমে টেস্ট দল সাজানোর কাজ শুরু করেছি। বুধবার আমরা শ্রীলঙ্কা সফরে দল নির্বাচনী বৈঠকে বসবো।’ তাছাড়া জাতীয় দলের শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ২৩ ফেব্রুয়ারি থেকে প্রস্তুতি পর্ব শুরু এবং তার আগে ২১ ফেব্রুয়ারি দল ঘোষণা করা হতে পারে বলেও এসময় ইঙ্গিত দেন তিনি। দল ঘোষণা প্রসঙ্গে মিনহাজুল আবেদিন নান্নু বলেন, 'প্রথমে ২১ ফেব্রুয়ারি টেস্ট দল ঘোষণার কথা ছিল।' তার দেয়া তথ্য অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি থেকে অনুশীলন ক্যাম্প। তিন দিনের প্রস্তুতি শেষে ২৭ ফেব্রুয়ারি দল যাবে শ্রীলঙ্কায়। তা ধরে আমরা আমরা একবারে ১৬ জনের চূড়ান্ত টেস্ট দল ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলাম। প্রধান নির্বাচকের ভাষ্যমতে চূড়ান্ত সফরসূচির ঘোষণা না আসলেও সফরকারীরা ২৭ ফেব্রুয়ারি দেশ ছাড়তে যাচ্ছে তা এক প্রকার নিশ্চিত।

No comments:

Post a Comment