Wednesday, February 1, 2017

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে যুগান্তর’র জন্মদিন উদযাপন

দৈনিক যুগান্তর’র ১৮ বছরে পদার্পণ উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার বেলা এগারটায় কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে শহরে বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রা বের করা হয়। কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। বেলা বারটায় কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে বিশাল কেক কাটা হয়।
কুষ্টিয়া জেলা প্রতিনিধি এ এম জুবায়েদ রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলার সদস্য সচিব এ্যাড. শামিম উল হাসান অপু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-মামুন সাগর। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শরীফ বিশ্বাস, জহরুল ইসলাম, দপ্তর সম্পাদক হাসান আলী, চ্যানেল আইয়ের কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু, দৈনিক সংবাদ’র জেলা প্রতিনিধি মিজানুর রহমান লাকী, দৈনিক ইনকিলাব’র জেলা প্রতিনিধি আলী আহসান পান্না, দৈনিক ইত্তেফাক’র জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা, দৈনিক প্রথম আলো’র জেলা প্রতিনিধি তৌহিদী হাসান, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি এ এইচ এম আরিফ, যমুনা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি মওদুদ রানা, মানবজমিনের জেলা প্রতিনিধি দেলোয়ার মানিক প্রমুখ।

No comments:

Post a Comment