Monday, February 13, 2017

আমরা অনেক সুযোগ পেয়েছিলাম : মুশফিক

হায়দরাবাদ টেস্টের পর বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, নিশ্চিতভাবেই প্রথম ইনিংসে অনেক সুযোগ হারিয়েছি। আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারলে ভারতকে ৫৫০ বা ৬০০ রানে আটকে রাখতে পারতাম। সেক্ষেত্রে আমরা একটি সুযোগ সৃষ্টি করতে পারতাম।
মুশফিক বলেন, দ্বিতীয় ইনিংসে আমরা বেশ কঠিন অবস্থায় ছিলাম। ভারতের কাছে অনেক বিকল্প ছিল। তাদের হাতে কেবল স্পিনারই ছিল না, পেসারও ছিল না। তবে আমরা এ থেকে শিখেছি। আমরা আগের চেয়ে ভালো খেলেছি। ছেলেদের নিয়ে আমি সত্যিই গর্বিত। টেল-এন্ডাররা ভালো খেলা দেখিয়েছে।

No comments:

Post a Comment