Monday, February 6, 2017

কক্সবাজারের মহেশখালীতে ভিটার জায়গার সীমানা নিয়ে সংঘর্ষ , নিহত-১

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নে বাড়ী ভিটার সীমানা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ১ যুবক খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ৬ ফেব্রুয়ারী সকাল ৯টায় সিপাহীর পাড়া গ্রামে। নিহত যুবকের নাম আকতার কামাল (২৫)। সে ঐ এলাকার কবির আহমদের পুত্র।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকালে নিহত আক্তার কামালদের সাথে প্রতিবেশী রহমত উল্লাহ' র পুত্র মিজানদের ভিটি জমির সীমানা নিয়ে বিরোধ চলে অাসছিল। গতকাল পূর্ব শত্রুতার জের ধরে মিজানের নেতৃত্বে একদল সন্ত্রাসী অাকতার কামালের উপর হামলা করে। এতে সন্ত্রাসীদের পরপর ৬টি ছুরিকাঘাতে আক্তার কামাল মারাত্নক আহত হয়। তাকে মহেশখালী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মহেশখালী থানার নবগত অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, বাড়ী ভিটার সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এঘটনা সংঘঠিত হয়েছে। ওসি (তদন্ত) নাজমুল হক কামাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ককস বাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment