আগামী
২৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। বিরাট কোহলি এবং
স্টিভ স্মিথের দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে গোটা বিশ্ব। তবে সিরিজের প্রথম
ম্যাচেই বিরাটদের জন্য থাকছে ১০ লাখ ডলার জেতার সুযোগ। কারণ আইসিসি টেস্ট
র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। তাদের সংগ্রহ ১২১
পয়েন্ট। আর ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।
তাই
কোহলিরা যদি প্রথম ম্যাচে অজি বাহিনীকে হারাতে পারে, তাহলে ১ এপ্রিল ২০১৭
পর্যন্ত এক নম্বর আসনেই থাকবেন তারা। আর তাহলেই আইসিসির কাছ থেকে পুরস্কার
মূল্য হিসেবে ওই টাকা পাবে ভারত। এর আগে ২০১৫-১৬ মরশুম পর্যন্ত পুরস্কার
মূল্য ছিল পাঁচ লাখ ডলার। ২০১৬-১৭ মরশুম থেকেই সেটা দ্বিগুণ করেছে
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। যদিও শুধু ভারত নয়, অস্ট্রেলিয়ার কাছেও
থাকছে ১ এপ্রিলের আগে শীর্ষস্থানে থেকে এই পুরস্কার জেতার। সেক্ষেত্রে
আসন্ন চার ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে ৩-০ ব্যবধানে হারাতে হবে স্টিভ
স্মিথদের। কিন্তু ঘরের মাঠে দুরন্ত ফর্মে থাকা টিম ইন্ডিয়াকে এই ব্যবধানে
হারাতে পারবেন স্মিথরা, সেটা এই মুহূর্তে কোনো ক্রীড়া বিশেষজ্ঞও হলফ করে
বলতে পারবেন না।

No comments:
Post a Comment