ক্রিস
গেইল আবার ব্যর্থ। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংস জয় থেকে
বঞ্চিত থাকেনি। তাদেরকে জিতিয়েছেন বাবর আজম। শুক্রবার শারজায় তারা ৮ রানে
পরাজিত করেছে ইসলামাবাদ ইউনাইটেডকে।
বৃষ্টিসিক্ত ম্যাচে প্রথমে ব্যাট করতে
নেমে ১৩ ওভারে ইসলামাবাদ করে ৮ উইকেটে ৯০ রান। জবাবে করাচি ৯.৪ ওভারে ৪
উইকেটে ৭৫ রান করে জয় তুলে নেয়। গেইল এ দিন করেন মাত্র ২, ৩ বলে। তবে বাবর
আজম ৩০ বলে ৪৭ রানের ঝড় তুলে দলকে জয় পাইয়ে দেন।

No comments:
Post a Comment