ইরানের
নিজস্ব প্রযুক্তিতে তৈরি আইআর-৮ সেন্ট্রিফিউজ মেশিন দেশের ইউরেনিয়াম
সমৃদ্ধ করার কাজ আইআর-১’র চেয়ে ২০ গুণ বাড়িয়ে দেবে। ইরানের আণবিক শক্তি
সংস্থা বা এইওআই’র মুখপাত্র বেহরুজ কামালভান্দি এ কথা জানিয়েছেন। ইরানের
মাশহাদ শহরে এক সম্মেলনে মঙ্গলবার তিনি এ কথা বলেন। তিনি বলেন, আইআর-৮
সেন্ট্রিফিউজের ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা বছরে ২০ সেপারেটিভ ওয়ার্ক
ইউনিট বা এসডাব্লিউইউ।
এ যন্ত্রের গণউৎপাদন শুরু করার পর ইরানের ইউরেনিয়াম
সৃমদ্ধ করার ক্ষমতা ২০ গুণ বাড়বে বলেও জানান তিনি। কামালভান্দি আরো বলেন,
বর্তমানে যেসব আইআর-১ সেন্ট্রিফিউজ যন্ত্র রয়েছে তার সমৃদ্ধ করার ক্ষমতা
প্রতি বছর ১ এসডাব্লিউইউ। তিনি বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম গ্যাস ব্যবহার করে
বর্তমানে আইআর-৮ সেন্ট্রিফিউজ যন্ত্রের পরীক্ষা চলছে। সূত্র : ওয়েবসাইট

No comments:
Post a Comment