আত্মপক্ষ
সমর্থনের শুনানির জন্য ঢাকার বিশেষ জজ আদালতে হাজির হয়েছেন বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়া।
সোয়া পাঁচ কোটি টাকা আত্মসাতের দুই মামলায়
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি পুরান ঢাকার বকশীবাজারে ঢাকার তিন
নম্বর বিশেষ জজ আদালতে পৌঁছান। এ আদালতেই জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া
এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলছে। এর মধ্যে জিয়া দাতব্য
ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ১ ডিসেম্বর আত্মপক্ষ সমর্থনে নিজের বক্তব্য
উপস্থাপন শুরু করেন খালেদা। ওই ট্রাস্টের তিন কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের এ
মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে সুবিচার চান তিনি। পরে
খালেদার আবেদনে এ মামলার ৩২তম ও শেষ সাক্ষী হিসেবে মামলাটির প্রথম
অনুসন্ধান কর্মকর্তা দুদকের তখনকার সহকারী পরিচালক নূর উদ্দিন আহমেদকে নতুন
করে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এরপর গত ২৬ জানুয়ারি আদালত খালেদার
আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য শোনার জন্য ২ ফেব্রুয়ারি দিন রাখে।

No comments:
Post a Comment