এবারও
পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমামানের পরীক্ষার ফল ঘোষণা
করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি মাধ্যমিক ও
উচ্চ মাধ্যমিকে দিনে দুটি করে পরীক্ষা নেয়ার আভাস দিয়ে শিক্ষার্থী ও
অভিভাবকদের সেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। এসএসসি ও সমমানের পরীক্ষার
প্রথম দিন বৃহস্পতিবার সকালে ঢাকার সরকারি ল্যাবরেটরি বিদ্যালয়ে কেন্দ্রে
পরিদর্শনে তিনি একখা বলেন্।
এ সময় নাহিদ বলেন, ভবিষ্যতে দুই বেলা পরীক্ষা
নেওয়া হবে, সেই প্রস্তুতি নিন। আগামীতে সব বিষয়েই সৃজনশীলে প্রশ্ন হবে কি
না- অভিভাবকের এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য সৃজনশীল
একটি ভালো পদ্ধতি, এতে চিন্তা করে উত্তর লিখতে হয়, শিক্ষার্থীদের দক্ষতা
বাড়ে। শিক্ষার মান বাড়লেও তা আরও উন্নত মানে পৌঁছাতে হবে মন্তব্য করে নাহিদ
বলেন, লেখাপড়ার পদ্ধতিকে আরও সহজ মন্ত্রণালয় কাজ শুরুও করেছে।

No comments:
Post a Comment