Tuesday, February 28, 2017

বলের আঘাতে গুরুতর আহত

ইয়র্কশায়ারের ক্রিকেটার অ্যালেক্স টেইটের দৃষ্টিশক্তি এখন হুমকির পথে। অনুশীলনের সময় বল এসে মুখমণ্ডলে আঘাত করে তার। এর ফলে গুরুতর আহত হন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ইনডোরে অনুশীলনের সময় এ চোট পান টেইট। বলের আঘাতে হাড়ের ১৫ জায়গা ভেঙে গেছে। আঘাত পেয়েছেন মাথার খুলিতেও। এ আঘাতের কারণে বাকি জীবনের জন্য তিনি হারাতে পারেন ডান চোখের দৃষ্টিশক্তিও। ইয়োর্কশায়ারের স্থানীয় টুর্নামেন্টে লাইটক্লিফ ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন টেইট।
অনুশীলনের সময় ব্যাটসম্যান ম্যাট ব্যাক্সটারের মারা বল এসে লাগে টেইটের মুখমণ্ডলে। চোখ, নাক, গাল, কপাল ও খুলিতে চোট পান টেইট। সাড়ে ছয় ঘণ্টার একটি সার্জারি করা হয়েছে টেইটের। টেইটের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী চিকিৎসা। আর তাই প্রয়োজন বড় অঙ্কের অর্থের। টেইটকে আর্থিক সহায়তার জন্য গড়ে উঠেছে তহবিল। ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ও স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার ডেভিড লয়েড সহায়তা করেছেন সেখানে। তিন বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে টেইটের।

No comments:

Post a Comment