আগামী
মাসে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে শ্রীলংকা দলের নেতৃত্ব দেবেন
অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ। শ্রীলংকা ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে,
হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ হয়ে না ওঠায় টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ
থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন নিয়মিত অধিনায়ক এ্যাঞ্জেলো
ম্যাথুজ। চলতি মাসে শ্রীলংকা দলের দক্ষিণ আফ্রিকা সফরে হ্যামস্ট্রিং
ইনজুরিতে পড়ে সফর শেষ না করেই দেশে ফিরে আসেন ম্যাথুজ।
তাকে চার সপ্তাহের
বিশ্রাম ও পুনর্বাসনে থাকতে পরামর্শ দেয়া হয়েছে। তবে ম্যাথুজের ভাষ্য
অনুযায়ী, এত সময় খেলার বাইরে থাকতে হবেনা বলে জানিয়েছেন। তাই বাংলাদেশের
বিপক্ষে ওয়ানডে সিরিজেই ম্যাথুজ ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। গত বছর
জিম্বাবুয়ে সফরে শ্রীলংকা দলকে নেতৃত্ব দেয়া হেরাথ এবার বাংলাদেশের বিপক্ষে
টেস্ট সিরিজে অধিনায়কত্ব করবেন।

No comments:
Post a Comment