২
ম্যাচ হাতে রেখেই ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। বিধ্বংসী
বোলিংয়ের সুবাধে তৃতীয় ওয়ানডেতে শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের
করে নেয় প্রেটিয়ারা। শনিবার জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস
হেরে ব্যাট করতে নামে লংকানরা। উদ্ধোধনী জুটিতে দুরন্ত সূচনা করলেও সুবিধা
করতে পারেনি শ্রীলংকানরা। ১২তম ওভারে দলীয় ৬০ রানে আউট হন উদ্ধোধনী
ব্যাটসম্যান উপল থারাঙ্গা। ৪৫ বলে ৩১ রান করে তার আউটের মধ্য দিয়েই শুরু
প্রোটিয়ানদের বোলিং তাণ্ডব। এরপর শুধু আসা যাওয়ার মিছিল। অপর উদ্ধোধনী
নিরসন দিকভেলা করেন ৮০ বলে ৭৪ রান। আর কোনো ব্যাটসম্যানই উল্লেখযোগ্য কোনো
রান করতে পারেননি।
৭ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার সেরা
বোলার প্রিটোরিয়াস। দুটি করে উইকেট নেন ইমরান তাহির, আন্দিলে ফেহলুকয়ায়ো ও
কাগিসো রাবাদা। জবাবে অনায়াসে ১০৮ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় দক্ষিণ
আফ্রিকা। ডি ভিলিয়ার্স ও দু প্লিসিসের দৃঢ়তায় ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ
জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা ইনিংসে ২৭তম ওভারে মৌমাছির হানায় এক
ঘণ্টার বেশি সময় বন্ধ থাকে খেলা। আগামী মঙ্গলবার কেপ টাউনে হবে চতুর্থ
ওয়ানডে।

No comments:
Post a Comment