Sunday, February 5, 2017

ডোপিং রুখতে রক্ত পরীক্ষার মুখোমুখি ক্রিকেটাররা

ক্রিকেটারদের ডোপিং রুখতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার রক্ত পরীক্ষার মুখোমুখি হতে হবে প্রত্যেক খেলোয়াড়কে। এ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রুফি টুর্নামেন্ট থেকে। এ বছরের জুনে ইংল্যান্ডে বসবে চ্যাম্পিয়ন্স ট্রুফির আসর। তার আগেই এ আসরে যোগ দেয়া সব ক্রিকেটারের রক্ত পরীক্ষার ফলাফল চলে যাবে আইসিসির হাতে। এরই মধ্যে এ উদ্যোগের বাস্তবায়নও শুরু হয়েছে। সবার আগে রক্ত পরীক্ষা হয়েছে ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটারদের। গেল মাসে পুনেতে ভারত-ইংল্যান্ড প্রথম ওয়ানডের আগেই প্রথমবারের মতো তাদের রক্ত পরীক্ষার মুখোমুখি হতে হয়।
আইসিসির একটি সূত্র জানিয়েছে, ২০০৬ সাল থেকে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ডব্ল–এডিএ) ক্রিকেটারদের মূত্র পরীক্ষা করলেও মাদকের অনেক উপাদান সেখান থেকে এড়িয়ে যেতে পারে। তাই ডব্ল–এডিএ রক্ত পরীক্ষার এই ‘স্মার্ট টেস্ট’ শুরু করতে যাচ্ছে। তিনি জানান, প্রথমে ক্রিকেটাররা রক্ত পরীক্ষায় একটু ভীত ছিলেন। পরে তারা ক্রিকেটের স্বচ্ছতার খাতিরে মেনে নিয়েছেন। বিশ্বের অনেক খেলায় রক্ত পরীক্ষাকে ‘বায়োলজিক্যাল পাসপোর্ট’ বলা হয়। রক্ত পরীক্ষায় যারা পাস করেন তাদেরই খেলায় অংশগ্রহণের ছাড়পত্র দেয়া হয়। এবার ক্রিকেটারদেরও এই পাসপোর্ট পেতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রুফির আগে ক্রিকেটারদের কাছ থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হবে। এটি কমপক্ষে ১০ বছরের জন্য সংগ্রহ করা হবে। তবে প্রতি ছয় মাস অন্তর আবারও রক্তের নমুনা সংগ্রহ করে মূল নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হবে সেখানে অস্বাভাবিক কোনো পরিবর্তন হয়েছে কিনা। এ পরীক্ষায় শুধু নেশা জাতীয় দ্রব্যের পরীক্ষাই করা হবে না।

No comments:

Post a Comment