শুক্রবার
রাত থেকে রোববার রাত পর্যন্ত ৪৮ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় দেশে ৪৯ জনের মৃত্যু
হয়েছে। এ ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ
সদস্য তাহজীব আলম সিদ্দিকী। সোমবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সড়ক
পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সমালোচনা করে তিনি বলেন, সড়ক
দুর্ঘটনায় একের পর এক তাজা প্রাণ ঝরে যাচ্ছে।
রাস্তায় লাশের মিছিল। অথচ
সড়ক-মহাসড়ক নিরাপদ রাখা যাদের দায়িত্ব সংশ্লিষ্ট সেই মন্ত্রী, আমলা,
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একেবারে নির্লিপ্ত, নিস্পৃহ। তাহজীব আলম বলেন, এখন
বিশেষ কোনো উপলক্ষের অজুহাত নেই। ঈদ নেই, পুজো নেই, এমনকি ঘন কুয়াশার
অন্ধকারও কেটে গেছে। তারপরও একেবারে অতিরিক্তভাবে রক্তাক্ত হচ্ছে
সড়ক-মহাসড়ক। কাকে দায়ী করব, আর কতবারই বা সংসদে এটি উপস্থাপন করব? বেপরোয়া
চালকরা মনে হচ্ছে লাগামহীন চালানোর লাইসেন্স পেয়ে যাচ্ছে।

No comments:
Post a Comment