Tuesday, February 14, 2017

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

রাজধানীর পুরান ঢাকায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সাগর (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৩টার দিকে কোতোয়ালি থানাধীন তাঁতীবাজারের চিত্রা সিনেমা হলের কাছে এ বন্দুকযুদ্ধ হয়। পুলিশের দাবি, সাগর ডাকাত দলের সদস্য।
গত কয়েক মাস আগে ইসলামপুরে এক ব্যবসায়ীকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাই মামলার অন্যতম আসামি তিনি। এছাড়া সাগরের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। খবরের সত্যতা নিশ্চিত করে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) ইব্রাহিম খান যুগান্তরকে বলেন, ময়নাতদন্তের জন্য সাগরের লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment