যুক্তরাষ্ট্রের
জেলে মারা গেছেন মুসলিম ধর্মগুরু ওমর আব্দেল-রাহমান (৭৮)। তাকে 'অন্ধ শেখ'
বলে সম্বোধন করা হতো। ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে
হামলার ঘটনায় জড়িত থাকা এবং যুক্তরাষ্ট্রে 'নগর সন্ত্রাস' ছড়িয়ে দেয়ার
বিষয়ে পরিকল্পনার অপরাধে তাকে আজীবন কারাবাস প্রদান করে যুক্তরাষ্ট্রের
আদালত। শনিবার নর্থ ক্যারেলিনা জেলে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে
স্থানীয় প্রশাসন। জেল কর্তৃপক্ষ জানায়, আব্দেল-রাহমান স্থানীয় সময় ৯টা ৪০
মিনিটে স্বাভাবিক মৃত্যুবরণ করেন। জেলের ভেতরে চিকিৎসালয়ে তিনি শেষ
নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস এবং করোনারি আর্টারির রোগে
ভুগছিলেন। খবর রয়টার্সের। এদিকে অন্ধ শেখের পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে তাদের
বাড়িতে ফোন করা হয়েছিল। ফোনকলে তাকে জানানো হয় তার বাবা জেলে মৃত্যুবরণ
করেছেন। ১৯৯৩ সালে নিউইয়র্কের বিশ্ববাণিজ্য কেন্দ্রে ট্রাকবোমা হামলায় ছয়
ব্যক্তি নিহত হন। এই হামলার জন্য আমেরিকার আদালতে ওমরের কয়েকজন অনুসারীর
কারাদণ্ড হয়। ১৯৯৩ সালেই ওমর গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে জাতিসংঘ সদর
দপ্তরসহ একাধিক টানেল ও সেতু বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগ
ওঠে। আদালতে অভিযোগ প্রমাণিত হলে তাকে আমৃত্যু কারাভোগের দণ্ড দেয়া হয়।

No comments:
Post a Comment