রাজধানীর
শাহজাহানপুরে ৬০০ ফুট গভীর নলকূপের পাইপের মধ্যে পড়ে শিশু জিহাদের মৃত্যুর
ঘটনায় করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন
আদালত।
উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে বুধবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ
আদালতের বিচারক ড. আখতারুজ্জামান রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। জানতে
চাইলে জিহাদের বাবা ও মামলার বাদী মো. নাসির ফকির যুগান্তরকে বলেন, ‘এ
মামলায় আসামিরা প্রভাবশালী। আসামিরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাকে
হুমকি-ধমকি দিয়েছে ও হয়রানি করার জন্য মিথ্যা প্রচারণা চালিয়েছে। আমি আমার
শিশু ছেলে হারিয়েছি। আদালতের কাছে আমি এর সর্বোচ্চ বিচার চাই।’
বাদীপক্ষের
আইনজীবী মো. জসিম উদ্দিন খান যুগান্তরকে বলেন, ‘এ মামলায় বাদীপক্ষ থেকে
আদালতে ১১ সাক্ষী উপস্থাপন করা হয়েছে। সাফাই সাক্ষীদের সাক্ষ্য এসেছে
বাদীপক্ষে। আমরা মনে করি ন্যায়বিচার পাব।’ আদালতের স্পেশাল পাবলিক
প্রসিকিউটর শওকত আলম যুগান্তরকে বলেন, সাধারণত অবহেলাজনিত এ আইনের বিচার
আমাদের দেশে হয় না। তাই আমরা চাচ্ছি একটি দৃষ্টান্ত স্থাপনের জন্য।
আসামিদের অর্থদণ্ডসহ সর্বোচ্চ ১০ বছরের সাজা হতে পারে।

No comments:
Post a Comment