চলছে
ভাষা দিবসের মাস। এটি বাংলাদেশীদের জন্য তাৎপর্যপূর্ণ একটি মাস। রক্তক্ষয়ী
সংগ্রাম আর আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি মাতৃভাষার দাবি প্রতিষ্ঠা
করেছে। তাই বাংলা ভাষার ইতিহাস বর্ণিল ও রক্তমাখা। যা পৃথিবীর অন্য কোনো
ভাষার ইতিহাসে নেই। কিন্তু বর্তমানে ভাষা প্রেম আমাদের মাঝে কতটা পরিলক্ষিত
হচ্ছে? ভাষা দিবস উপলক্ষে আমাদের নাটক বা চলচ্চিত্রে দু’-একটি ভাষা গল্প
তুলে ধরা হলেও সারা বছর চলে ভাষার বিকৃতি। কিন্তু কেন? এ প্রশ্ন করা হয়েছিল
জনপ্রিয় অভিনেত্রী সুবর্র্ণা মুস্তাফার কাছে। তিনি এ প্রসঙ্গে বলেন,
‘ভাষার প্রতি ভালোবাসা দেখাতে খুব আহামরি কিছু করে দেখানোর প্রয়োজন পড়ে না।
নিজ অবস্থানে থেকে সঠিক উচ্চারণে নিজের ভাষায় কথা বলাটাই ভাষা প্রেম। তবে
নাটক-সিনেমায় ভাষা বিকৃতি কেন হচ্ছে এটা আমি বলতে পারব না।
এটা তাদের
ব্যক্তিগত ব্যাপার। যারা এমনটি করছেন আমার মতে একেবারেই ঠিক করছেন না।
মানুষকে হাসাতে ভাষার বিকৃতি কেন? সঠিক উচ্চারণে কথা বলেও হাসাতে পারি।
কিন্তু তারা সে পথে না হেঁটে ভিন্ন পথে হাঁটছেন। এতে করে আমাদের ভাষার
অবমাননা করা হচ্ছে বলেই আমি মনে করি।’ উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড
(এনবিআর) ২০১৫-২০১৬ অর্থবছরে অভিনেতা/অভিনেত্রী শ্রেণীতে প্রথম সর্বোচ্চ
আয়কর প্রদানকারী হিসেবে বিবেচিত হয়েছেন সুবর্ণা মুস্তাফা।

No comments:
Post a Comment