নওগাঁর
ধামইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা আখরাজুল ইসলাম
চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার
মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
পল্লী উন্নয়ন ও সমবায়
মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. জুলিয়া মইন স্বাক্ষরিত
উপজেলা-১ শাখার এক প্রজ্ঞাপন থেকে সোমবার এ তথ্য জানা যায়। আখরাজুল ইসলাম
চৌধুরী ধামইরহাট থানার দায়েরকৃত নাশকতা মামলা এজাহারভুক্ত আসামি। তার
বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে গৃহীত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে
বলে জানানো হয়েছে।

No comments:
Post a Comment