Tuesday, February 21, 2017

শিশুদের বই ছেঁড়া নিয়ে ঝগড়া, লাঠিপেটায় শ্রমিকের মৃত্যু

শিশুদের স্কুলের বই ছেঁড়াকে কেন্দ্র করে দু’মহিলার ঝগড়ার জেরে ইনু মিয়া এক কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুরের নালেরবন্দ গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার মধ্যরাতে এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ইনু মিয়া উপজেলার বড়দল দক্ষিণ  ইউনিয়নের নালেরবন্দ গ্রামের রবিউল্লার ছেলে ও বড়ছড়া শুল্ক স্টেশনের একজন কয়লা পরিবহনকারী শ্রমিক।’ স্থানীয় সূত্র জানায়, রোববার বিকালে স্কুলের বই ছেঁড়াকে কেন্দ্র উপজেলার নালেবন্দ গ্রামের ইনু মিয়ার স্ত্রী খায়রুন নেছা ও প্রতিবেশী মাঈনুউদ্দিনের স্ত্রী মিনারা বেগমের মধ্যে ঝগড়া হয়। পরে এ ঝগড়া ওই দুই মহিলার স্বামী ইনু মিয়া ও মাঈনুদ্দিনও জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে  মাঈনুউদ্দিন ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে খায়রুল নেছার স্বামী ইনু মিয়াকে বেধরকভাবে পেটায়।   মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে  সংজ্ঞাহীন হয়ে পড়েন ইনু মিয়া। পরে তাকে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রোববার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় ইনু মিয়ার মৃত্যু হয়। তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর সোমবার যুগান্তরকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

No comments:

Post a Comment