ক্যানসার
একটি মরণ ব্যাধি। সারা বিশ্বে জুড়েই এটি ভয়াল আকার ধারণ করেছে। প্রতি বছর
বহু মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছে। আপনারও এ বিষয়ে সচেতন হতে হবে। ডায়েট ও
লাইফ স্টাইল পরিবর্তনের মাধ্যমে এই বিধ্বংসী রোগটির ঝুঁকি থেকে আপনি
মুক্তি পেতে পারেন। আসুন ক্যানসার নামে এই ঘাতক রোগটি থেকে বাঁচতে আপনাকে
কী করতে হবে জেনে নিই:
অ্যালকোহল মুক্ত
থাকুন : অ্যালকোহল যেমন : রাম, মদ, বিয়ার, ব্রান্ডি ইত্যাদি খাওয়ার
অভ্যাস ছেড়ে দিন। অ্যালকোহল পানের সঙ্গে অনেক ধরনের ক্যানসার জড়িত। যেমন-
স্তন ক্যান্সার, লিভার ক্যানসার, গলায় ক্যানসার ইত্যাদি। অ্যালকোহল আমাদের
ডিএনএ-কে ক্ষতিগ্রস্ত করে।
ধূমপান পরিহার করুন : ধূমপান মারাত্মক ক্ষতিকর। দেহের যে কোষগুলোতে ক্যানসার বাসা বাঁধতে পারে, ধূমপান সে কোষগুলোতে ক্যানসার ছড়িয়ে দিতে সাহায্য করে। তাই ক্যানসারকে দূরে রাখতে অবশ্যই ধূমপান ত্যাগ করতে হবে।
খাদ্য তালিকা : খাদ্য তালিকায় সবজি, ফল এবং প্রোটিনসমৃদ্ধ খাবার রাখুন। এগুলো বাওয়েল বা মলাশয় ক্যানসারের আশংকা দূর করে। পুষ্টিকর খাবার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয়।
পারিবারিক ইতিহাস : বংশ বা পরিবারে ক্যানসারঘটিত কোনো ইতিহাস রয়েছে কিনা তা খুঁজে দেখুন। যেমন- পরিবারের কারও স্তন ক্যান্সার থাকলে আপনারও এ সমস্যা হওয়ার আশংকা রয়েছে। আর এটা অনেকটাই বাস্তব হয়ে থাকে।
সূর্যের আলো এড়িয়ে চলুন : অতিরিক্ত সূর্যের আলোতে ম্যালিগনান্ট মেলানোমার থাকে যাতে ত্বকে ক্যানসারের আশংকা রয়েছে। তাই গরমকালে সূর্যের আলো সবসময় এড়িয়ে চলুন।
রাসায়নিক পদার্থ : নানা ধরনের খাবার, দূষিত বায়ু এবং দূষিত পানি থেকে আমরা বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ গ্রহণ করি। এসব পদার্থ ক্যানসারের কারণ হতে পারে।
ওজন নিয়ন্ত্রণ : অতিরিক্ত ওজন মোটেও ভালো নয়। নিজের ওজন নিয়ন্ত্রণ ক্যানসার থেকে দূরে থাকার বড় একটি উপায়।

No comments:
Post a Comment