বুধবার
সকাল, কেরালার কট্টোয়াম মেডিকেল কলেজের শ্রেণীকক্ষ। বছর বিশেকের তরুণী
লক্ষ্মী সহপাঠীদের সঙ্গে বসে আছেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই যে তার সামনে
ভয়ানক পরিস্থিতি রয়েছে, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি লক্ষ্মী। হঠাৎ
শ্রেণীকক্ষে এক যুবক ঢুকলেন। ক্ষুব্ধ যুবক নিজের ও লক্ষ্মীর শরীরে পেট্রল
ঢেলে দিলেন। এরপর পকেট থেকে লাইটার বের করতেই দৌড় দিতে চাইলেন আতংকিত
লক্ষ্মী। কিন্তু যুবক তাকে ধরে ফেললেন, মুহূর্তে তরুণীর শরীরে আগুন ধরিয়ে
দিলেন। এখানেই শেষ না,
কিছু বুঝে ওঠার আগেই নিজের শরীরেও আগুন দিলেন ওই
যুবক। তাদের বাঁচাতে এগিয়ে গিয়ে দুই সহপাঠীও দগ্ধ হন। পরে আদর্শ (২৬) নামের
ওই যুবক এবং লক্ষ্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বুধবার রাতে
চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। আগুনে ফিজিওফেরাপির ছাত্রী লক্ষ্মীর
শরীরের ৬৫ শতাংশ পুড়ে যায়। পুলিশ জানিয়েছে, ওই মেডিকেল কলেজের প্রাক্তণ
শিক্ষার্থী আদর্শ ও লক্ষ্মীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে তাদের
ব্রেকআপ হয়।

No comments:
Post a Comment