অস্ট্রেলিয়ার
সিডনির একটি স্কুলে ছুরিকাঘাতে এক শিক্ষক ও দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার এলিজাবেথ ড্রাইভের বনিরিং হাইস্কুলে এ ঘটনা ঘটে। বিজ্ঞানের
নারী শিক্ষক ক্যারোলিন কক্সের (৪৮) পিঠের উপরে এবং ১৬ বছর বয়সী এক ছাত্র ও
১৫ বছর বয়সী ছাত্রীর কাঁধ ছুরিকাঘাতে জখম হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা
দেয়া হচ্ছে। পরে পুলিশ ঘটনাস্থলের কাছে একটি জায়গা থেকে তিনটি ছুরি একটি
স্কুল ব্যাগসহ ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে। তবে তার নাম প্রকাশ করা
হয়নি।
আটকের সময় ওই কিশোর বলতে থাকে, 'আমি কাউকে হত্যা করিনি। আমার ভাইয়ের
সঙ্গে তোমাদের কথা বলতে হবে।' প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুলের বিজ্ঞানের
রোল কলের সময় এক কিশোর এসে কোনো কিছু না বলে আচমকা ছুরিকাঘাত করে পালিয়ে
যায়। সুপারিনটেনডেন্ট পিটার লিনন বলেন, সন্ত্রাসী ঘটনার সঙ্গে এর কোনো
যোগসূত্র নেই। স্কুলের অভ্যন্তরীণ ব্যাপার থেকেই এ রকম ঘটনা ঘটেছে। তিনটি
ছুরি জব্দ করা হয়েছে। তিনি বলেন, আটক কিশোরকে স্কুলের অধ্যক্ষ চেনেন না।
পুলিশও তাকে চেনে না। এই হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত চলছে।

No comments:
Post a Comment