রংপুরের
তারাগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন।
নিহতরা হলেন, মশিউর (৩৭) ও বিজয় চন্দ্র দোমাসু (২৮)। পুলিশের ভাষ্য, নিহত
ব্যক্তিরা ডাকাতদলের সদস্য ছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কুর্শা
ইউনিয়নের নেংটিছেড়া সেতু এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধ হয়।
তারাগঞ্জ থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা এ তথ্য জানান। নিহত
ব্যক্তিদের লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। তারাগঞ্জ থানা
পুলিশ জানায়, একদল ডাকাত মহাসড়কের ওই এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির
প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহলরত পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা পালানোর
চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
আত্মরক্ষর্থে পুলিশও গুলি করে। এতে দুজন নিহত হয়।

No comments:
Post a Comment