কিশোরগঞ্জে
সড়ক দুর্ঘটনায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) নিহত হয়েছেন। তার
নাম লুৎফুর রহমান মোহাম্মদ ফয়সাল (৩৬)। মঙ্গলবার সকালে তিনি কিশোরগঞ্জ
শহরের সতাল এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হন। পরে তাকে উদ্ধার করে
প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা ঢাকায় নিয়ে
যেতে বলেন। পরে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন
অবস্থায় তিনি মারা যান।
নিহত লুৎফুর রহমান জেলার করিমগঞ্জ উপজেলার এটিও এবং
তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুর প্রতিবাদে
শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা করিমগঞ্জ উপজেলা
নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে আজ বেলা ১১টার দিকে
মানববন্ধন কর্মসূচি পালন করবেন। পুলিশ জানায়, এ বিষয়ে মামলা করার প্রস্তুতি
চলছে।

No comments:
Post a Comment