Monday, February 6, 2017

চীনে পার্লারে অগ্নিকাণ্ড, হতাহত ৩৬

চীনের একটি ফুট ম্যাসাজ পার্লারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১৮ জন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, স্থানীয় সময় রোববার বিকেল ৫টা ২৬ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৯ টা ২৬) পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এরপর দুই ঘণ্টার কম সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। সিনহুয়া জানায়, আগুনে পুড়ে ঘটনাস্থলে আটজনের প্রাণহানি হয়েছে। বাকি ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

No comments:

Post a Comment