গ্যাসের
দাম বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর ডাকা আজকের যুগপৎ হরতাল কর্মসূচিতে
শাহবাগ রণক্ষেত্রে পরিণত হয়। এখানে ছাত্রদের সাথে পুলিশের কয়েক দফা সংঘর্ষ
হয়। এতে বেশ কয়েকজন ছাত্র-পথচারি অহত হন। তবে হরতালকারীদের মিছিল ছত্রভঙ্গ
করেছে পুলিশ কয়েক দফা টিয়ার শেল নিক্ষেপ করে। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে
পড়ে আর শাহবাগের ওই এলাকায় যান চলাচল বন্ধ ছিল। এর আগে আজ মঙ্গলবার সকালে
দিকে শাহবাগ মোড়ে টায়ার জ্বেলে ও ইট রেখে সড়ক অবরোধ করে বাম রাজনৈতিক দলের
ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে সেখানে দফায় মিছিল সমাবেশ করে এসব
ছাত্র সংগঠনের ব্যানারে। কিন্তু সকাল প্রায় সাড়ে দশটার দিকে বাম রাজনৈতিক
দলের ব্যানারে ছাত্র সংগঠনগুলো মিছিল নিয়ে শাহবাগের দিকে যেতে চাইলে পুলিশ
প্রথমে বাধা দেয়।
এর পরে সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে পুলিশ
সেখানে টিয়ার শেল নিক্ষেপ করে। বাম রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতারা
জানান, সেখান থেকে সাতজনকে আটক করেছে পুলিশ। আহত আহত হয়েছেন ১৬ জন। তারা
জানান, আটকদের মধ্যে তিনজন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা। পুলিশের বাধা
পেয়ে চারুকলার মোড়ে সমাবেশ থেকে সংগঠনের নেতারা গ্যাসের দাম কমাতে সরকারের
প্রতি দাবি জানান। না কমালে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুমকি দেন।
এদিকে বাম রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয় হরতালের তারা সকালে পল্টন,
মিরপুর, মোহাম্মদপুর ও লালবাগে হরতালের সমর্থনে মিছিল করেছে। দৈনিক বাংলা
মোড় থেকে প্রেসক্লাব পর্যন্ত সড়কে সকালে তারা ইট-পাটকেল জমা রেখে বন্ধ করে
রাখে। পড়ে এগুলো পুলিশ এসে সরিয়ে দেয়। তবে বেলা এগারটা পর্যন্ত পল্টন মোড়
থেকে সিপিবি কার্যালয়ের সামনে হরতাল আহবানকারীরা রাস্তা অবরোধ করে মিছিল
মিটিং করে। তবে এসময় এখানে যান চলাচল প্রায় স্বাভাবিক ছিল।

No comments:
Post a Comment