সাভারে
আজ মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের সিটি
সেন্টারের সামনে কার্টনের ভিতর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা
পুলিশ।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটার সময় সাভার
বাজার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের সামনে টোকাইরা একটি কার্টনের ভিতরে
অনুমান ৩/৪ মাসের একটি মেয়ে নবজাতকের লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে
খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসা হয়। সাভার
মডেল থানার এসআই আব্দুল সালাম জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

No comments:
Post a Comment