দক্ষিণ
ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। অভিনয় আর রূপের জাদুতে দর্শক
হৃদয়ে দাগ কেটেছেন বহু আগেই। বর্তমানে চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার
করছেন তিনি। এসব পুরনো বিষয়। নতুন খবর হচ্ছে, তিনি এবার ‘কাঙ্খিত
নারী-২০১৬’ নির্বাচিত হয়েছেন। হায়দরাবাদ টাইমস আয়োজিত অনলাইন ভোটে ভারতের
সবচেয়ে কাক্সিক্ষত নারী নির্বাচিত হন এ অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে
কাজল বলেন, ‘প্রথমে আমি আমার ভক্ত ও যারা আমাকে ভোট দিয়ে কাক্সিক্ষত নারী
হিসেবে নির্বাচিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। ২০০৭ সাল থেকে আমি অভিনয়
করছি।
শুরু থেকে এখন পর্যন্ত সত্যি অনেক পরিশ্রম করে যাচ্ছি। যতবার আমি এই
ধরনের স্বীকৃতি পেয়েছি ততবার নিজেকে ধন্য মনে হয়েছে।’ নিজেকে কাক্সিক্ষত
নারী মনে করেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাক্সিক্ষত শব্দটি আমি
ইতিবাচকভাবে দেখি। দুজন মানুষের চাওয়া এক হবে না। আমার ক্ষেত্রেও তাই।
যারা আন্তরিক, সৎ, পরিশ্রমী, মনোমুগ্ধকারী তারাই কাক্সিক্ষত। আমিও
প্রাকৃতিকভাবেই ইতিবাচক মনের একজন মানুষ। যার কারণে সবাই হয়ত আমাকে
ভালোবাসেন।’

No comments:
Post a Comment