একই
নাটকে প্রথমবারের মতো দুই লাক্স সুন্দরী নিশা ও নাদিয়া মিম একসঙ্গে অভিনয়
করেছেন। নাটকের নাম ‘একটি ফোন কল’। নির্মাণ করেছেন তুষার আহমেদ। গতকাল
নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকে অরিন চরিত্রে অভিনয় করছেন নিশা
এবং অদিতি চরিত্রে নাদিয়া মিম। তাদের বিপরীতে রেহান চরিত্রে অভিনয় করছেন
চিত্রনায়ক ইমন।
এ প্রসঙ্গে নিশা বলেন, ‘নাদিয়ার সঙ্গে এটি আমার প্রথম কাজ।
আমরা দুজন কাজটি দারুণ উপভোগ করেছি। আশা করি দর্শকও বেশ উপভোগ করবেন।’
নাদিয়া মিম বলেন, ‘নাটকের গল্প এক কথায় চমৎকার। আমি, ইমন ভাই, নিশা আপু বেশ
আন্তরিকতা নিয়ে কাজটি করেছি। গল্প ভালো হলে শিল্পীদের আন্তরিক অংশগ্রহণও
থাকে। আশা করছি সবার ভালো লাগবে।’

No comments:
Post a Comment