যশোরে
মর্নিংওয়াকে বের হওয়া শান্ত বেগম (৩০) নামে এক গৃহবধূকে গুলি করেছে
দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের পুরাতন কসবা পঘাষপাড়া
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটে। আহত শান্তা শহরের পালবাড়ি এলাকার
তরিকুজ্জামানের স্ত্রী। আহত শান্তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর
জেনারেল হাসপাতালে ভর্তি করে।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল
কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। জানতে চাইলে কোতয়ালী থানার ওসি ইলিয়াস
হোসেন বলেন, ‘কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। ঘটনার
সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত
কেউ আটক হয়নি।

No comments:
Post a Comment