Wednesday, February 1, 2017

সাভারে যাত্রীবাস উল্টে ২৫ যাত্রী আহত

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুর এলাকার লালন সিএনজি সংলগ্ন স্থানে আজ বুধবার সকালে আইল্যান্ডের উপর যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৫ জন বাস যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৭টার সময় ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকা থেকে গুলিস্তান- ধামরাইর ডি-লিংক নামের একটি যাত্রীবাহী বাস গুলিস্তানের উদ্দেশ্যে রওয়ানা দেয়। বাসটি ঢাকা -আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকার লালন সিএনজি সংলগ্ন স্থানে পৌছলে অপর আরেকটি বাসকে ওভারটেক করার সময় আইল্যান্ডের ওপর মহাসড়কে বাসটি উল্টে গেলে অন্তত ২৫ যাত্রী আহত হয়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে সাভার ও হেমায়েতপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ঢাকা -আরিচা মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে যানচলাচল স্বাভাবিক হয়। সাভার মডেল থানার এসআই সমেন মিত্র সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চত করে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান- এ ঘটনায় ১০/১২ জন যাত্রী আহত হলেও কোন যাত্রী নিহত হয় নি।

No comments:

Post a Comment