Saturday, February 11, 2017

ভালোবাসা দিবসে মেহজাবিন

লাক্স তারকা মেহজাবিন মানেই রোমান্টিক নাটক। প্রতি বছর ভালোবাসা দিবস উপলক্ষে একাধিক নাটকে অভিনয় করেন এ তারকা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। উঠতি অভিনেতা জোবানের সঙ্গে জুটিবেঁধে এবার তিনি অভিনয় করছেন ‘কেউ জানে না’ শিরোনামের একটি নাটকে। আতিয়া অনুলীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন আর বি প্রীতম। বর্তমান সময়ের প্রেম ও রোমান্স উপজীব্য করে নির্মিত হয়েছে নাটকটি। যাতে প্রেমিক-প্রেমিকাদের জন্য বেশকিছু মেসেজও রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
নাটকটি প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘সবসময় রোমান্টিক গল্পে অভিনয় করি; কিন্তু এবার বাস্তবধর্মী গল্পে অভিনয় করেছি। এছাড়া এবারের ক্যাম্পেইনটা হচ্ছে কাছে আসার অফলাইন গল্প। সবমিলিয়ে দর্শকরা চমক পাবেন।’ নাটকটি প্রসঙ্গে নির্মাতা প্রীতম বলেন, ‘এটি তথাকথিত প্রেমের গল্প নয়। বাকিটা দর্শকদের জন্য চমক হিসেবে রাখতে চাই। নাটকটি ভালোবাসা দিবসে রাত ৮টা ৪৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে।

No comments:

Post a Comment