Thursday, February 2, 2017

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ইটভাঙ্গা শ্রমিক নিহত

নড়াইলের লোহাগড়া-মহাজন সড়কের চটকাতলায় সড়ক দুর্ঘটনায় ইটভাঙ্গা শ্রমিক মুক্তার মিনা (৪৫) নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার মিনার বাড়ি লোহাগড়া উপজেলার পারমল্লিকপুর গ্রামে। এ দুর্ঘটনায় অপর শ্রমিক ইয়ার আলী আহত হয়েছেন। ইয়ারকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, লোহাগড়ার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেশিন চালিত ইটভাঙ্গা গাড়িতে বাড়ি ফিরছিলেন মুক্তার মিনাসহ অন্য শ্রমিকেরা। পথিমধ্যে চটকাতলা নামক স্থানে পৌঁছালে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে মুক্তার মিনা গুরুতর আহত হন। লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথিমধ্যে তার মৃত্যু হয়।

No comments:

Post a Comment